× Banner
সর্বশেষ
মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

বিশ্ব আবহাওয়া দিবসে রাষ্ট্রপতির বাণী

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
বিশ্ব আবহাওয়া দিবসে রাষ্ট্রপতির বাণী
বিশ্ব আবহাওয়া দিবস ২০২৩’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান

আজ ২৩ মার্চ ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ – দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’ যা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

আগাম সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগ ঝুঁকি থেকে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে Multi-Hazard Early Warning System প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

দুর্যোগ ঝুঁকিহ্রাস ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। Multi-Hazard Early Warning System এর মাধ্যমে সাড়াদান এবং উদ্ধার প্রক্রিয়ার জন্য আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য দক্ষতার সাথে কাজে লাগাতে হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তিসম্পন্ন উন্নত গাণিতিক মডেল, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস প্রদানের সক্ষমতা অর্জন করেছে।

আমি আশা করি,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের নিকট পৌঁছে দিতে সক্ষম হবে।আমি ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..