× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

SDutta
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক মাইক প্রতিষ্ঠান কলরেডী স্বত্বাধিকারীদের একজন বিশ্বনাথ ঘোষ ওরফে বিশু দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় তার বাড়ির সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার দুপুর তিনটায় ডিপিডিসির পুরান ঢাকার কুমারটুলি জোনের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় এলাকার লোকজন উপস্থিত ছিল। পরে অবৈধ সংযোগ ব্যবহারকারী বিশ্বনাথ ঘোষের পরিবারকে জরিমানার নোটিশ তাদের একরামপুরের বাসায় দেওয়া হয়।

জানা যায় ১০/১ ঠাকুর দাস লেনের বাসায় বিশ্বনাথ ঘোষ একাই থাকত। বিশ্বনাথ ঘোষের অপর তিন ভাই ওই বাড়িতে তার অনুমতি ব্যতিরেকে ঢুকতে পারতো না। বিশ্বনাথ ঘোষ দীর্ঘদিন যাবত তাদের মূল বিদ্যুতের প্রিপেইড মিটারের লাইন রিচার্জ করত না। এরপর সে কাউকে না জানিয়ে গোপনে প্রতিবেশী ১১ নং ঠাকুর দাস লেনের মালিক সুশীল কুমার দত্তের বিদ্যুতের সার্ভিস লাইন কেটে অবৈধ ভাবে বিদুৎ ব্যবহার করতে থাকে।

বিষয়টি সুশীল কুমার দত্তের ছেলে সুমন দত্ত বিদ্যুৎ বিভাগের লোকজন ও জোন প্রধান অভিজিৎ সাহাকে জানান। ঘণ্টা দুয়েক পর বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিক ভাবে ১০/১ নং ঠাকুর দাস লেনের বৈধ ও অবৈধ দুটোই সংযোগই বিচ্ছিন্ন করে তা জব্দ করে নিয়ে যায়। বিশ্বনাথ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানায়।

১০/১ নং ঠাকুর দাস লেনের বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দয়াল ঘোষের নামে হয়। দয়াল ঘোষ হচ্ছেন বিশ্বনাথ ঘোষের পিতা হরিপদ ঘোষের বড় ভাই। দয়াল ঘোষই হচ্ছেন ঐতিহাসিক মাইক প্রতিষ্ঠান কলরেডীর প্রতিষ্ঠাতা। দয়াল ঘোষ অবিবাহিত অবস্থায় মারা গেলে প্রতিষ্ঠানটির মালিক হোন হরিপদ ঘোষ ও কানাই লাল ঘোষ। পরবর্তীতে তারাও মারা যান। এরপর প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত হোন হরিপদ ঘোষের বড় ছেলে বিশ্বনাথ ঘোষ। আওয়ামী লীগের আমলে বিশ্বনাথ ঘোষ তার অপর তিন ভাইয়ের নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে কলরেডীর মালিকানা নিয়ে নেয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে বিশ্বনাথ ঘোষ নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ পানির বিল বকেয়া থাকায় তাদের ১০/১ নং ঠাকুর দাস লেনের বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করতে আসে। তখন বিশ্বনাথ ঘোষ ইচ্ছাকৃত ভাবে আত্মগোপনের চলে যায়। ৪৪ নং ওয়ার্ডের বিএনপির নেতাদের ধরে পার পাওয়ার চেষ্টা করে। এলাকায় বিশ্বনাথ ঘোষের নামে একাধিক অভিযোগ রয়েছে। যার অন্যতম অভিযোগ হচ্ছে সে একজন চিহিৃত মাদকসেবী ও মাদক বিক্রেতা। ঠাকুর দাস লেনের মাদক সিন্ডিকেট তার হাতে। আওয়ামী লীগের সময় কলরেডীকে ঢাল হিসেবে ব্যবহার করে চলেছে মাদক সেবন ও বিক্রি। এখন কতিপয় বিএনপি নেতার নামে চলছে একই কাজ।


এ ক্যটাগরির আরো খবর..