× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে সেলুন পাঠাগার উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০২২
সেলুন পাঠাগার উদ্বোধন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির খুলশী থানাধীন ওয়ারলেস এলাকায় বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় ওয়ারলেসের দুলাল হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ। তিনি সেুলনের ম্যানেজার দীপংকর দেব নাথের হাতে বই ও তাক তুলে দেন।

এ সময় উদ্বোধক বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি একটি ভাল উদ্যোগ। আমি একে সাধুবাদ জানাই।’

গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ আমার উদ্যোগ।

বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সদস্য মান্নান হিমেল আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, গোলাম মাওলা জসিম, মঞ্চাভিনেতা বাপ্পী হায়দার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..