× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বিরোধী দলের আসনে বসবেন জাসদ-ওয়ার্কার্স পার্টিসহ জোট শরিকরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

জাসদ-ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলীয় জোটের শরিক সাংসদরা সংসদে বিরোধী দলের আসনে বসবেন। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবেন তারা। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দল হচ্ছে আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপোড়েন নাই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।

ওবায়দুল কাদের বলেন, কন্সট্রাকটিভ অপজিশন যখন পার্লামেন্টে থাকবে,তখন সরকারি দল কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে এবং বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে।

তিনি বলেন, বিরোধীরা থাকলে সরকার কিছু শিখবে এবং সমালোচনা থেকে দূরে থাকতে পারবে।

ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, রাজনীতিতেও বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমার ভয় হয়। বিএনপি নেতাদের অনুরোধ করবো, এ বিষয়ে সতর্ক থাকতে।


এ ক্যটাগরির আরো খবর..