× Banner
সর্বশেষ
শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

বিরাট কোহলির বিয়ে হচ্ছে না, বিয়ের আগেই করুন চিত্র ভারতের

admin
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির বিয়ে নিয়ে গুঞ্জন বা গুজবের অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগির এটা সকলেই নিশ্চিত। কিন্তু বিয়ের সানাই ঠিক কবে বাজবে কিংবা এরই মধ্যে বেজে গেছে কি না সেটা নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।

বিয়ের জন্য ঠাকুর মশাইকে নিয়ে এরই মধ্যে তারা পাড়ি জমিয়েছে ইতালিতে। দুই পরিবারের ইতালিতে যাওয়ার ছবি ভাইরাল হওয়ার সাথেই সাথেই বিয়ের গুঞ্জন সবচেয়ে জোরালো হয়। ইতালির শান্ত শহর তুসকানির একটি অভিজাত রিসোর্টেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আয়োজন।

অ্ইআগেই জানা গেছে, জগতের এই দুই শীর্ষ তারকার বিয়ে হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী পাঞ্জাবী স্টাইলে। সেখানে জাঁকজমকের যে কোন কমতি থাকছে না সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আয়োজনের বিশেষ চমক হিসেবে থাকছে ঐতিহ্যবাহী ‘ভাঙরা ড্যান্স’। একদল পেশাদার নৃত্যশিল্পী এরই মধ্যে বিয়ের রিসোর্টে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

তবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মত। বলিউড আর ক্রিকেট ইন্ডিয়া মহা ধুমধামের সাথে এই দুই তারকাকে বরণ করতে প্রস্তুত।

কিন্তু সকলের মূল কৌতুহল এখন বিয়ের তারিখ নিয়ে। এক ক্রীড়া সাংবাদিক ৯ ডিসেম্বর টুইটারে লিখেছেন বিরাট-আনুশকার বিয়ে এরই মাঝে হয়ে গেছে। তাঁর টুইটের পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে আসলেই সাত পাঁকে বাঁধা পড়ে গেছেন কি না এই তারকাযুগল।

আবার, অনেকের মতে, নিজের প্রথম চলচ্চিত্র ‘রাব নে বানা দি জোড়ি’ মুক্তির তারিখ ১২ ডিসেম্বরেই বিরাটকে বিয়ে করবেন আনুশকা। কারণ নয় বছর আগে মুক্তিপ্রাপ্ত সেই ছবিই আনুশকাকে আজকের তারকা করে তুলেছে বলে মনে করেন তিনি। কেউ আবার বলছেন, এ বিয়ে হবে ১৫ ডিসেম্বর।

ইতালি থেকে ফেরার পর ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বিরাটের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও নিশ্চিত করেছে বিরাটের কাছের কিছু মানুষ।

এখন দেখা যাক, বিয়ের তারিখ খোলাসা করে কবে বলেন বিরাট-আনুশকা কিংবা তাঁদের পরিবারের কেউ। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রীতিমত রহস্য হয়েই থাকছে দর্শক ও ভক্তদের বহুল প্রতীক্ষিত এই জুটির বিয়ের তারিখ।


এ ক্যটাগরির আরো খবর..