সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকাল ৭ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) শাহিনা সুলতানা আশাশুনি সদরের হাড়িয়াভাঙ্গা বাজার, বুধহাটা ইউনিয়নের বুধহাটা ও পাইথালী বাজারে অভিযান পরিচালনা করেন।
এসব বাজারে সরকারি নির্দেশ অমান্য করে কাপড়, জুতা ও চায়ের দোকান পরিচালনা করায় ৬ টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।