× Banner
সর্বশেষ
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পাইকগাছায় ঐতিহ্যবাহী গ্রামীণ সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিনামূল্যে বিশ্ব ভ্রমণ এর সূযোগ!

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

মহামারী করোনাভাইরাসের থাবায় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশ নিজস্ব সীমান্ত বন্ধ করেছে। দেশের মধ্যেও ভ্রমণের ওপর কড়াকড়ি দেখা গেছে। প্রায় ২০০ কোটি মানুষকে লকডাউনের ফলে কার্যত গৃহবন্দি থাকতে হয়েছে। শুধু মানুষ নয়, প্রায় দুই-তৃতীয়াংশ যাত্রীবাহী বিমান আকাশে উড়তে পারেনি। এমন জরুরি পরিস্থিতিতে জনপ্রিয় অনেক শহর ও অঞ্চল বিনামূল্যে ভার্চুয়াল ভ্রমণের সুযোগ করে দিয়েছে।

বিশ্বের প্রায় দুই হাজার ৫০০ মিউজিয়াম নিজস্ব ভার্চুয়াল দরজা খুলে দিয়েছে। আপনি চাইলেই বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপ্রিয় এলাকায় ভ্রমণ করতে পারেন ভার্চুয়াল মাধ্যমে।

১. চীনের প্রাচীর বরাবর হাঁটার সুযোগ পাওয়া যাচ্ছে।

২. পেরুর বিখ্যাত মাচুপিচু পর্বত নিজের মতো করে আবিষ্কার করা যাচ্ছে।

৩. জর্দানের পেত্রা দেখে মুগ্ধ হওয়াও সম্ভব।

৪. নেদারল্যান্ডসের টিউলিপবাগানের দৃশ্য উপভোগ করা যাচ্ছে।

৫. ক্যালিফোর্নিয়া রাজ্যের বিখ্যাত ইয়োসেমাইট ঘুরে দেখা যাচ্ছে।

৬. অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ বসার ঘর থেকেই মঙ্গল গ্রহে টহল দিতে পারছে।

৭. গ্রিস নিজস্ব পর্যটন প্ল্যাটফর্ম চালু করেছে। অতিথিরা ভার্চুয়াল জগতে গ্রিসের মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে পর্যটন আরও বেশি করে স্থানীয় পর্যায়ে এবং ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে একটা প্রত্যাশা জেগে উঠছে।

এছাড়াও প্রকৃতিপ্রেমীরা অনেক জাতীয় পার্কের রূপ দেখতে পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..