× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
বিদ্যুৎ কর্মীর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাহাত আলী (২০) নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।

১৬ জুন (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এর আওতাধীন হাই ভোল্টেজ লাইনে কাজ করছিল। মোঃ রাহাত আলী ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের মোঃ ভূট্টুো আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আমলাহার এলাকায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এর আওতাধীন হাই ভোল্টেজ লাইনের সংস্কার কাজ করছিল রাহাত। এ সময় সে বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে এবং বিদ্যুতায়ীত হয়। দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করে।

আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহামেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত আলী নামের বিদ্যুৎ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..