× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বিদ্যুতের আলোর মত ছোট্র সোনামনিদের জীবন আলোকিত করে গড়ে তুলতে হবে

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল , বেনাপোল : সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেন, বিদুত্যের আলো যেমন ঝলমলে তেমনি এ আলো জে¦লে ছোট্র সোনামনিদের জীবন আলোকিত করে গড়ে তুলতে হবে। যা আমরা মনে প্রাণে প্রতিপালন করে নিজনিজ সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে আমাদের ঘরসহ এদেশ একদিন আলোকিত হবেই হবে। সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বুজতলা পূর্ব পাড়ায় ৮২ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন শেষে প্রধাণ অতিথি হিসেবে একথা বলেন তিনি।

বুজতলা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহসীন খান এঁর সভাপতিত্বে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, কেবল বিদ্যুতের লাইন ব্যবহার করে স্টার জলসা আর জি বাংলার নাটক দেখে সময়কে অতিবাহিত করে দিলে হবে না। তাতে, কেবল আপনার ঘরের আলো জ¦লবে কিন্তু বাড়ির সৌন্দর্য বাড়বে না। তাই সবার আগে প্রয়োজন লক্ষ নির্ধারন করে নিজ সন্তানকে লেখাপড়া শিখিয়ে স্বু-সন্তানে পরিণত করা।

তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর বুজতলা গ্রামের পূর্ব পাড়ায় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের আলো জে¦লে দিয়েছেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তাই এখনই সময়। এ’কে কাজে লাগিয়ে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে  গড়ে তুলবেন। নইলে একদিকে যেমন আপনার ঘর থাকবে অন্ধকারাচ্ছন্ন তেমনি সরকার হারাবে এক শিক্ষিত জাতি।

সাংসদ আফিল উদ্দিন বলেন, আমার রাজনৈতিক জীবনে কাউকে কোনদিন ছোট করে দেখেনি। এমপি হয়েছি মানুষের কল্যাণের জন্য। যেখানেই বক্তব্য রাখি তার ৯০ ভাগ কথা বলি কোমল মতী ছোট্র সোনামনীদের জন্য। তার একটিই অর্থ, যদি আমার একটি কথাও কোন শিক্ষার্থীর জীবনের লক্ষ্য নিধারণ করতে সহযোগিতা করে, যদি কেউ লক্ষ্য নিয়ে লেখাপড়া করে, মানুষের মতো মানুষ হয়, সেদিনই আমার এমপি জীবন স্বার্থক হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কৃষকলীগের সভাপতি ইসমাইল সর্দার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মেম্বর মফিজুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..