× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বিদেশে সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে খালেদা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে বসেও সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বললেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বেগম জিয়াকে ২০১৯ সালে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিন।

নাসিম সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আয়োজিত সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা দেশের যে সব উন্নয়ন করছেন তার বিবরণ আমরা আগামী নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরবো। জনগণের ম্যান্ডেট নিয়েই শেখ হাসিনার নেতৃত্বেধীন সরকার আবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। ১৯৮১ সালে শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে দেশে ফিরে দলকে সুসংগঠিত করেন এবং গণতান্ত্রিক সকল আন্দোলনে সামনে থেকে সফল নেতৃত্ব দেন।


এ ক্যটাগরির আরো খবর..