× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা,গ্রেফতার-৩

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনটি ১০০ টাকার সৌদি রিয়াল পেপারের বান্ডিলের ওপর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার নয়াদিঘীরপাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল( ৪৪) সারাজানের ছেলে মো.সবুজ (২৬) একই থানার তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো.ফারুক (৪৮)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতরণা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। গতকাল বুধবার বিকেলে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে।
এসপি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..