× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা সংযুক্ত করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবাগুলো উদ্বোধন করা হয়।

নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো— ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। এর ফলে বিনিয়োগকারীরা এখন  বিডার ওএসএস প্ল্যাটফর্মে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  মোঃ লিয়াকত আলী মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না এবং আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি আরো জানান, বিডা-বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। এছাড়া, আরো বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান এবং বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়।


এ ক্যটাগরির আরো খবর..