× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বিজিবি’র অভিযানে গত মাসে ১১৮ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

ACP
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
বিজিবি’র অভিযান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১১৮ কোটি ১১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ লাখ ৪১ হাজার ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৫১৩ গ্রাম হেরোইন, ১ কেজি ২৭৫ গ্রাম আফিম, ৩৮ হাজার ৬৩৭ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৪৯২ বোতল বিদেশি মদ, ২ হাজার ৫৯৫ ক্যান বিয়ার, ২ হাজার ৭৪৪ কেজি গাঁজা, ৫৩ হাজার ৩২২টি ইনজেকশন, ৪ হাজার ৫৯১টি ইস্কাফ সিরাপ, ৭২১ বোতল এমকেডিল/কফিডিল, ১২ লাখ ৪৬ হাজার ৭৫৭টি বিভিন্ন প্রকার ঔষধ, ২১ হাজার ৫০৫টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৩ লাখ ৭৪ হাজার ৫৬৮টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ১৭৩ গ্রাম স্বর্ণ, ২০ কেজি ৩ গ্রাম রূপা, ৪ লাখ ৩৫ হাজার ৫৩০টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫১৩টি ইমিটেশন গহনা, ১১ হাজার ৭৩০টি শাড়ী, ২ হাজার ২১৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, ১ হাজার ৩৫৪টি তৈরি পোশাক, ৩ হাজার ৪৯২ ঘনফুট কাঠ, ৯ হাজার ৪২৪ কেজি চা পাতা, ৩৩ হাজার ৯৩০ কেজি কয়লা, ১টি কষ্টিপাথরের মূর্তি, ৬টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৮টি পিকআপ, ৩৫টি সিএনজি ও ইজিবাইক এবং ৭১টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ২টি বন্দুক, ২টি গান, ১৬ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৭৪ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪২ জন বাংলাদেশি নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..