× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ডেস্ক

বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনের শপথ  আজ

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনকে শপথ  আজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনের শপথ  আজ অনিুষ্ঠিত হবে বুধবার ১২ নভেম্বর২০২৫। এদিন দুপুর দেড়টায় তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

জুলাই অভ্যুত্থানের পর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে ২২ জনের নিয়োগ স্থায়ী করা হয়েছে।মঙ্গলবার ১১ নভেম্বর রাতে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

এদিকে বাদ পড়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে ৪৫ বছর বয়স হওয়ার পর স্থায়ী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে দেবাশীষ রায় চৌধুরীও ছিলেন। তবে তাকে বাদ দিয়ে ২২ জনকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থায়ী নিয়োগ পাওয়া ২২ জন বিচারক হলেন- ১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, ৩. বিচারপতি মো. মনসুর আলম, ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, ৬. বিচারপতি মো. যাবিদ হোসেন, ৭. বিচারপতি মুবিনা আসাফ, ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, ১০. বিচারপতি মো. আবদুল মান্নান, ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী, ১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, ১৩. বিচারপতি মো. হামিদুর রহমান, ১৪. বিচারপতি নাসরিন আক্তার, ১৫. বিচারপতি সাথীকা হোসেন, ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম, ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী, ২০. বিচারপতি ফয়েজ আহমেদ, ২১. বিচারপতি মো. সগীর হোসেন ও ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..