× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

বিক্ষোভকারীকে ‘আইএস সমর্থক’ বললেন ট্রাম্প

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন শহরে অনুষ্ঠিত এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প।

আকস্মিকভাবে এক বিক্ষোভকারী মঞ্চে ঝাঁপিয়ে উঠলে ট্রাম্প স্তব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে দেন। পরে ওই বিক্ষোভকারীকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস সমর্থক’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

শনিবার (১২ মার্চ) এমনই ঘটনা ঘটেছে বলে রোববার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

এ সময় ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তিকে জেলে পাঠানো উচিত। সে সম্ভবত আইএস সমর্থক।’ তবে এ ঘটনায় ট্রাম্প অক্ষত রয়েছেন। বিক্ষোভকারী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ইসলাম ও মুসলমান সম্পর্কে বিতর্কিত মন্তব্য, কর্মী ভিসা, সামাজিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতিবাদ জানাতেই ওই বিক্ষোভকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১১ মার্চ) শিকাগোতে ট্রাম্পের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নির্ধারিত নির্বাচনী র‌্যালি বাতিল করেন ট্রাম্প।


এ ক্যটাগরির আরো খবর..