× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বিক্রির জন্য মরা গরু জবাই। মাংস উদ্ধার, আটক-১

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
বিক্রির জন্য মরা গরু জবাই

আবারও মরা গরু জবাই করে ক্রেতাদের কাছে মাংস বিক্রি করতে গিয়ে ফেঁসে গেলেন মাংস বিক্রেতা সেন্টু হাওলাদার ও তার সহযোগিরা। রাতের আধাঁরে মরা গরু জবাই করে মাংস পাচারের সময় এলাকাবাসীর রোষানলে পরে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে কসাই সেন্টু।

মরা গরু জবাই করারর ঘটনার প্রত্যক্ষদর্শী পিকআপ চালক রাব্বি হোসেন জানান, বুধবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার নলচিড়া এলাকা থেকে তার পিকআপে করে একটি রোগাক্রান্ত এবং একটি সুস্থ গরু আগরপুর বাজারে নিয়ে যায় ওই বাজারের মাংস ব্যবসায়ী কসাই সেন্টু হাওলাদার ও তার সহযোগিরা। পথিমধ্যে রোগাক্রান্ত গরুটি মারা যায়। পরবর্তীতে সুস্থ গরু বাজারে রেখে মৃত গরু আগরপুর গ্রামের সোহান ফকিরের বাড়িতে নিয়ে জবাই করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, মৃত গরু জবাইয়ের ঘটনাটি চারদিকে ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা সোহান ফকিরের বাড়িতে অবস্থান নেয়। এ সময় কসাই সেন্টু ও তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মাংস ব্যবসায়ী সেন্টুর শ্বশুর আব্দুল মজিদ খান ঘটনাস্থলে এসে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

এলাকাবাসি আরও বলেন, মরা গরু জবাইয়ের বিষয়টি প্রথমে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো সত্বেও তারা বিষয়টি এড়িয়ে যান। পরে রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তার নির্দেশে মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে আটক করেন পুলিশ। আটককৃত কালাম আগরপুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তবে ঘটনার মূল হোতারা পলাতক রয়েছে। এরপূর্বেও একাধিকবার কসাই সেন্টু বিরুদ্ধে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।

আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র জানান, বিষয়টি জানার পরপরই অভিযান চালিয়ে মাংসসহ একজনকে আটক করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..