× Banner
সর্বশেষ
থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি

বিএনপির ২ হাজার নেতাকর্মী আ.লীগে যোগ দিলেন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির প্রায় ২ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া। তাদের মধ্যে পৌরসভার ৩ জন ওয়ার্ড কাউন্সিলরও রয়েছেন।

শুক্রবার বিকালে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক জনসভায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, অ্যাডভোকেট আবু তাহেরসহ আরো অনেকে।

জনসভায় মোকতাদির চৌধুরী এম.পির হাতে ফুলের তোড়া দিয়ে পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল আলী আহসান মোহাম্মদ কাউছার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, সাবেক কমিশনার ইলিয়াছ খান, জেলা বিএনপির নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ইকবাল খান, মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ১ হাজার ৮ শ ৯০ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..