× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নিউজ ডেস্ক

বিএনপির হত্যা, সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
প্রস্তুত আওয়ামী লীগ

ভোলায় বিএনপি নেতা নিহতের ঘটনার দায় বিএনপিকেই নিতে হবে। সেখানকার ভিডিও ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে। তারা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশতো আর হাত গুটিয়ে বসে থাকবে না। বিএনপির হত্যা, সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। আজকের এই জনস্রোত সেটি প্রমাণ করে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৫ আগস্ট) বনানী কবরস্থানে শেখ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে, সকাল সাড়ে ৮টার পর তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলাম হানিফ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে, একে-একে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে  দলীয় নেতা-কর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।


এ ক্যটাগরির আরো খবর..