× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাড়িতে ঢুকে রাতভর হিন্দু গৃহবধূকে গনধর্ষণ!!

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

লক্ষ্মীপুরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিন টুমচর এলাকার বাসিন্দা রমেশ চন্দ্র দাসের বসত ঘরে জোরপূর্বক ঢুকে রাতভর এক গৃহবধূকে(২০) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ও বুধবার রাতে গ্রামের রমেশ চন্দ্র দাসের বসত ঘরে। ওই গৃহবধূ প্রবাসী স্বপন চন্দ্র দাসের স্ত্রী বলে জানান যায়।

স্থানীয়রা জানায়, বাদশা আলম(৩২) প্রকাশ বাসু ডাকাত পর পর দুইদিন জোরপূর্বক বসতঘরে ঢুকে রাতভর ধর্ষণ করে ওই গৃহবধূকে। বাদশা আলম রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিন টুমচর এলাকার বাসিন্দা তফসির আহম্মদ এর ছেলে। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে এবং সবার হাত পা বেঁধে এ নরকীয় কান্ড চালায় ডাকাত বাসু।

সুত্রে জানা যায়, মঙ্গলবার ও বুধবার রাতে আরেকজন সঙ্গী নিয়ে একই কায়দায় বাদশা আলম এ ধর্ষণ চালায়। পরিবারের কেউ এ ব্যাপারে মুখ খুললে তাকে হত্যার হুমকি দেয় বাদশা আলম। এই ভয়ে কাউকে কিছু বলেনি রমেশের পরিবার।

এদিকে বাদশা আলমের ভয়ে রমেশ দাসের পরিবার বর্তমানে বাড়ি ছাড়া। এবিষয়ে ভিকটিম গৃহবধূর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাদশা আলমের বিরুদ্ধে আরো কয়েকটি ধর্ষণের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চরগাজী ইউ,পি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন ও রামগতি থানা পুলিশ বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।


এ ক্যটাগরির আরো খবর..