× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, বাসে আগুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
মুখোমুখি-সংঘর্ষ

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছে। আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম নামের আরোহীর মৃত্যু হয়। এ সময় একলাছ উদ্দিন শেখ নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে


এ ক্যটাগরির আরো খবর..