× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বার কাউন্সিলে সরকার সমর্থকরা বিজয়ী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ তিন বছর পর বার কাউন্সিলে জয় লাভ করেছে সরকার সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল)। ১৪টি সদস্য পদের মধ্যে আওয়ামী সমর্থকরা পেয়েছে ১১টি। আর বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) পেয়েছে মাত্র তিনটি পদ। যদিও গত তিন বছর কাউন্সিলের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে।

২৬ আগস্ট ভোট গ্রহণ হয়, পরে প্রাথমিক গণনাতেই সরকার সমর্থকরা এগিয়ে ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন। এবার মোট ৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বার কাউন্সিলে বুধবার সব ব্যালট গণনা শেষে বৃহস্পতিবার সকালে কাউন্সিলের চেয়ারম্যান এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সরাসরি ভোটে নির্বাচিত ১৪ জন পরে নিজেদের মধ্যে ভোটাভুটি করে বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একজনকেই ভাইস চেয়ারম্যান হচ্ছেন। ১৪টি সদস্য পদের মধ্যে সাতটি পদে প্রতিনিধি নির্বাচিত হন অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে।

সাদা প্যানেলের বিজয়ী এই ছয়জন হলেন- কাজী মো. নজীবুল্লাহ হিরু (গ্রুপ-এ: বৃহত্তর ঢাকা জেলা), এইচ আর জাহিদ আনোয়ার (গ্রুপ-বি: বৃহত্তর ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল), মো. ইব্রাহীম হোসেন চৌধুরী (গ্রুপ-সি: বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল), পারভেজ আলম খান (গ্রুপ-ই: খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল), মো. ইয়াহিয়া (গ্রপ-এফ: বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চল) ও মো. রেজাউল করিম (গ্রুপ-জি: দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা অঞ্চল)। আর বিএনপি সমর্থক নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে ডি-গ্রুপ (বৃহত্তর সিলেট ও কুমিল্লা অঞ্চল) থেকে কেবল কাইমুল হক কাউন্সিলের সদস্য হয়েছেন।

এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে এই ১৪ সদস্য পদের মধ্যে নয়টিতে বিএনপি সমর্থকরা এবং পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছিল। আর তাদের মধ্যে ভোটাভুটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..