× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

বারিধারা এলাকার ভবনে অগ্নিকাণ্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

রাজধানীর গুলশানের এফ আর টাওয়ার, ডিএনসিসির কাঁচাবাজারের অগ্নিকাণ্ডের বেশ কাটতে না কাটতেই এবার বারিধারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, বারিধারার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের ওই ভবনের সিঁড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আজ শুক্রবার সকাল ৭টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি তিনি।

এর আগে গত ২৮ মার্চ গুলশানের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের মধ্যে হাসপাতালে আরো একজন মারা যান।

এ ঘটনার দুদিন পরই ৩০ মার্চ গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কেটের প্রায় আড়াই ব্যবসায়ী সর্বস্বান্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..