× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাবুবাজার সেতুতে দীর্ঘ যানজট ময়লা-আবর্জনায় পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ বাবুবাজার সেতুর উত্তর প্রান্ত থেকে লেগুনায় চড়ে ঘুরে এলাম আবদুল্লাহপুর। যাওয়াপথে বাবুবাজার সেতুতে দেখে গেলাম দীর্ঘ যানজট।

আসার পথে তারচেয়েও তীব্র যানজট। বাবুবাজার সেতুর দক্ষিণপ্রান্ত থেকে লেগুনা অর্ধেক পথ এল আধা ঘন্টা সময় নষ্ট করে। যানজট মোটে ছাড়ছে না। উপায় না পেয়ে লেগুনা থেকে নেমে হেঁটেই চলে এলাম উত্তরপ্রান্তে। সেতুর দুপাশে পথচারী চলাচলের জন্য তেমন ভালো ব্যবস্থা নেই।

মূল সেতুর নদীপথটুকুতে পথচারী চলাচলের জন্য ফুটপাত আছে। দক্ষিণপ্রান্তের দুপাশ দিয়ে পথচারীদের নিচে নামার জন্য দুটি পথ আছে। উত্তরপ্রান্তেও দুটি পথ ছিলো পথচারীদের নিচে নামার জন্য। প্রভাবশালী এক ব্যক্তি ঘাট ইজারা নিয়েছেন। ওই ব্যক্তি নিচে নামার সিঁড়ি দুটি বন্ধ করে দিয়েছেন নিজ স্বার্থের জন্য।

তার যাতে বেশি টাকা আয় হয় সেজন্যই এ ব্যবস্থা। প্রশাসনও তার কাছে জিম্মি। সিঁড়ি দুটি বন্ধ থাকার পরও সাধারণ মানুষ সময় বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিম পাশের সিঁড়িটি ডিঙিয়ে দেদারছে চলে আসছে সেতুতে। অনেক সময় দুর্ঘটনাও ঘটছে ডিঙিয়ে আসতে গিয়ে। পূর্বপাশের সিঁড়ি দিয়ে পথচারীরা সোজা নিচে নেমে বাবুবাজার চালের আড়ৎ ও ইসলামপুরের দিকে যেতো। সেটি বন্ধ করার ফলে সেখানে প্রসবখানায় পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা জমে দিন দিন পরিবেশ নষ্ট হচ্ছে সেতুটির। মানুষ যাতে  চলাচল করতে পারে সেজন্য সিঁড়ি দুটি খুলে দেওয়া একান্তভাবে প্রয়োজন। সিঁড়ি দুটি খোলা থাকলে যানজট কিছুটা হলেও কমে আসবে সেতুতে। সেতুর টোল যখন তোলা হতো তখন পুলিশী কিছু তৎপরতা ছিলো। টোল উঠিয়ে দেওয়ার পর থেকে মনে হচ্ছে সেতুটা দেখার মতো কেউ নেই! সেতুটা কেমন যেন এতিমের মতো মা-বাবাহারা সেতুতে পরিণত হয়েছে। সেতুতে ঘন্টার পর ঘন্টা যেমন যানজট লেগে আছে, তেমনি সেতুটি রক্ষণাবেক্ষনের লোকজন না থাকায় যেকোনো সময় বড় ধরনের বিপদের আশংকা রয়েছে। এ ব্যাপারে এখনই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত


এ ক্যটাগরির আরো খবর..