× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

পহেলা জানুয়ারি সকাল ১০টায় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২০ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী আজ ঢাকার শেরেবাংলা নগরস্থ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে অস্থায়ী মেলা সচিবালয়ে মাসব্যাপী মেলার উদ্বোধনের প্রাক্কালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ওবায়দুল আজম এবং বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ৩২ একর জমির উপর নতুর রুপে সাজানো হয়েছে এবারের ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মেইন গেইট সাজানো হয়েছে জাতীয় স্মৃতি সৌধের আদলে, সাথে থাকবে পদ্মা সেতুর মডেল। মেলায় আগত দেশি-বিদেশি অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো বলেন, ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে সরকার এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০২৭ সালের পর বাংলাদেশ আর এলডিসি দেশের সুবিধা ভোগ করতে পারবে না। সে জন্য বিভিন্ন দেশের সাথে এফটিএ এবং পিটিএ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবার মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্ক ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্ক ২০ টাকা। টিকেটের ২৫ ভাগ অনলাইনে পাওয়া যাবে। খাবার দোকানগুলোতে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। অনলাইনে মেলার সকল তথ্য পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। যানবাহন পার্কং-সহ মেলায় সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..