× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

‎খালিদ হাসান, বাগেরহাট

বাগেরহাটে সেনা অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
বাগেরহাটে সেনা অভিযান

‎বাগেরহাটের ফকিরহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ফয়েল পেপার ও ১টি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, ১টি ব্যাংক কার্ড, নগদ ৬,৪১৩ টাকা উদ্ধার করা হয়েছে।

‎আটককৃতরা হলেন— সরদার আরিফুজ্জামান (৪৫), সাইফুল ইসলাম হিরক (৩৫), মো. ইমরান মোল্লা (৩০) ও মো. ফরহাদ শেখ (৩২)।

‎ফকিরহাট আর্মি ক্যাম্পের টহল দল গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

‎জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চারজন ওই অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করছিল। সেনাবাহিনী তাদের বাসায় তল্লাশি চালিয়ে মাদক ও সরঞ্জাম জব্দ করে।

‎আটককৃতদের ও উদ্ধারকৃত আলামত ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, আটককৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

‎সেনাবাহিনী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও অপরাধ দমন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..