× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বাগেরহাটে শরণখোলায় মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মায়ের বকুনীতে অভিমান করে আত্মহত্যা করেছে এক মাদ্রাসার ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামের বাসিন্দা ইউনুচ খানের বাড়ীতে।

মামলা সুত্রে জানা যায়, নিহত আবিদা মীম (১২) উপজেলার জানেরপাড় গ্রামের দেলোয়ার হোসেনে কন্যা ও আশরাফুল কালাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার (২৩ মার্চ) বিকেলে প্রাইভেট পড়তে না যাওয়া তার মা নার্গিস বেগম ওই ছাত্রীকে বকা দেন। এতে সে মায়ের উপর অভিমান করে বসত ঘরের দোতলায় একটি আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় নিহত ছাত্রীর মা নার্গিস বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা গ্রহন করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাচ্ছে না।বাগেরহাটে শরণখোলায় চর দখল নিয়ে সংঘর্ষে আহত-৫


এ ক্যটাগরির আরো খবর..