× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

বাগদাদে বোমা হামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদসহ একাধিক স্থানে। আহত হয়েছে শতাধিক লোক। সোমবার বিকেলে থেকে রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে,  রাতে রাজধানীর আল জাওহারা শপিং মলে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এতে ১৯ জন নিহত ও ৪৮ জন আহত হয়। জঙ্গিরা শপিং মলে বেশ কিছু লোককে জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী সব জঙ্গিকে হত্যা করে শপিং মল নিরাপদ ঘোষণা করে। আল জাওহারা শপিং মলটি শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত।

এর আগে রাজধানীর অদূরে দিয়ালা প্রদেশের মুকাদাদিয়া শহরে একটি ক্যাসিনোতে হামলা চালায় জঙ্গিরা। এখানেদুই দফা বোমা হামলায় নিহত হয় ১৮ জন। প্রথমে বোমা বিস্ফোরণের পর তাদের উদ্ধারে লোকজন ও চিকিৎসকরা এগিয়ে এলে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

এছাড়া দক্ষিণ-পূর্ব বাগদাদের নাহরাওয়ান শহরতলীতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে আরো কয়েকজন। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।


এ ক্যটাগরির আরো খবর..