× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Dutta
হালনাগাদ: সোমবার, ৩১ মে, ২০২১
বাংলাবান্ধা স্থলবন্দর সচল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

ব্ল্যাক ফাঙ্গাসসহ ভারতীয় করোনা ভ্যারিয়েন্টে আক্রান্তের আশঙ্কায় পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে শঙ্কা সৃষ্টি হওয়ায় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

বাংলাবান্ধাসহ পুরো তেঁতুলিয়া উপজেলার তিন দিকে ভারত সীমান্ত থাকায় স্থানীয় ও উপজেলাবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, স্থলবন্দর এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়দের সিদ্ধান্তে রবিবার (৩০ মে) থেকে বৃহস্পতিবার (৩ জুন) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছে।

বাংলাবান্ধার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ইম্পোর্টার্স-এক্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

তবে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কাজী আল তারিক বলেন, সরকারি নির্দেশনা না থাকায় বন্দর খোলা রয়েছে। তবে ব্যবসায়ীরা যদি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি না করেন তবে বন্দরের কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যায়।

দেশে কয়েকদিন আগে করোনার ভারতীয় ‘ভ্যারিয়েন্ট’ শনাক্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়েন এই সীমান্ত উপজেলার বাসিন্দারা। বিশেষ করে বন্দর সংশ্লিষ্ট স্থানীয়রা দুশ্চিন্তায় রয়েছেন। এজন্য নিজের ও এলাকার সুরক্ষায় একাধিকবার তারা বিষয়টি আমাকে জানান।


এ ক্যটাগরির আরো খবর..