× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে ধূলিসাৎ হবে ২.৫ হাজার শিক্ষার্থী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের ভিসা

জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে ধূলিসাৎ হবে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষার্থী ভিসা চালু না হওয়ায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও গ্র্যান্ড বাতিল হওয়ার আশঙ্কায় এসব শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তা চেয়েছে ভুক্তভোগীরা।

চলতি বছর যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়ার কথা ছিল, করোনার কারণে তা আটকে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ হলেও কেবল বাকি ছিল ভিসা। ফলে অনিশ্চয়তায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ।

যুক্তরাষ্ট্র পার্শ্ববর্তী দেশ ভারতের শিক্ষার্থীদের ভিসা দেয়ার কাজ শুরু করেছে ১৭ আগস্ট থেকে। পাকিস্তানে শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর আর শ্রীলঙ্কায় ৮ অক্টোবর। অথচ বাংলাদেশে তা শুরু হয়নি এখনও। জানুয়ারির মধ্যে যেতে না পারলে প্রায় সবারই স্কলারশিপ কিংবা ফান্ড বাতিল হয়ে যাবে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আমরা যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভিসার জন্য দাঁড়াতে না পারি তাহলে আমাদের সিটটা আর থাকবে না। ফলে জানুয়ারিতে পিএইচডির অফারটা আর থাকবে না। আমাদের জন্য বরাদ্দকৃত ফান্ডটাও তখন অন্য কোনো দেশের স্টুডেন্টকে দিয়ে দেবে। কারণ তারা তো আর আমাদের জন্য বসে থাকবে না।

বিষয়টির সুরাহা করতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। তবে আশানুরূপ ফল মেলেনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যারা পিএইচডির সুযোগ পেয়েছে তারা অবশ্যই যাবে। কিন্তু যেহেতু তাদের মিশনে কাজের লোক নেই। কোভিডের জন্য কেউ কাজে যোগ দেয়নি, সেজন্য তারা স্টুডেন্ট ভিসা ইস্যু করতে পারছে না।

সমস্যার সমাধান হলে এ বছর বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা কিংবা পিএইচডির জন্য ২৫১০ জন যুক্তরাষ্ট্রে যাবার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..