× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের জন্য নতুন চমক ‘বিজ্ঞানবাক্স’

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ এবারের বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের জন্য নতুন চমক হিসেবে জায়গা করে নিয়েছে ‘বিজ্ঞানবাক্স’। শিক্ষামূলক বিনোদন উপকরণ তৈরির জন্য সুপরিচিত অন্যরকম বিজ্ঞানবাক্স এবার বাণিজ্য মেলায় শিশু কিশোরদের জন্য অন্যতম আকর্ষণ।

অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশে তৈরি প্রথম সায়েন্স কিট, যা উৎপাদন এবং বিপণন করে থাকে অন্যরকম ইলেকট্রনিক্স। বিজ্ঞানবাক্সের ভেতরে নানারকম উপাদান দেয়া থাকে, যা দিয়ে বিজ্ঞানের নানারকম পরীক্ষণ করা যায়।

সঙ্গে সহায়ক বই এবং সিডি দেয়ার কারণে শিশু-কিশোরেরা খুব সহজেই অন্যের সাহায্য ছাড়াই এক্সপেরিমেন্টগুলো করতে পারে। বিজ্ঞানবাক্সের মাধ্যমে পাঠ্যবইয়ে বিজ্ঞানের বিভিন্ন সূত্র হাতে কলমে পরীক্ষা করে দেখার ফলে বিজ্ঞান শিক্ষা তাদের কাছে সহজতর হয়। বিজ্ঞানবাক্সগুলো মূলত বিষয়ভিত্তিক হয়ে থাকে। যেমন আলো, চুম্বক, তড়িৎ, রসায়ন, শব্দ, মাপজোখ এসব বিষয় নিয়ে ৬টি বিজ্ঞানবাক্স রয়েছে। তবে এবারই প্রথম এসেছে শ্রেণিভিত্তিক বিজ্ঞানবাক্স।

এবারের মেলা উপলক্ষে বিজ্ঞানবাক্সে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সারপ্রাইজ গিফট। বিজ্ঞানবাক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিজ্ঞানবাক্সে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। এছাড়াও থাকছে বিজ্ঞানবাক্সের পক্ষ থেকে বিশেষ উপহার পাবার সুযোগ, যেমন- খাতা, ব্যাজ, স্টিকার ইত্যাদি। প্রতি সপ্তাহে তিনজন ক্রেতা #ilovebigganbaksho হ্যাশট্যাগটি ব্যবহার করে পেয়ে যাবেন সেলফি স্টিক, ভিআর বক্স, স্কুলব্যাগসহ দারুণ সব উপহার।

কেন বিজ্ঞানবাক্স কিনছেন? এ প্রশ্নের জবাবে অভিভাবক সাবিহা রহমান জানালেন, সন্তানকে ক্রিয়েটিভ এবং কৌতূহলী করে তোলার জন্য বিজ্ঞানবাক্সের বিকল্প নেই। হাতে কলমে বিজ্ঞান শেখার জন্য এটি বেশ সহায়ক। কোন বয়স থেকে বিজ্ঞানবাক্স ব্যবহার করা যাবে? এমন প্রশ্নের জবাবে স্টলকর্মী জানান, বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন বক্স উপযোগী হবে। নতুন কিট ফোকাস চ্যালেঞ্জ এবং ট্যানগ্রাম ৩+ বয়স থেকেই ব্যবহার করা যাবে। বাকিগুলো ৬+ বয়সী শিশুদের উপযোগী।


এ ক্যটাগরির আরো খবর..