× Banner
সর্বশেষ
ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আর্তমানবতার সেবায় এমওএএফ এর উদ্দোগে অসহায়দের কম্বল ও গীতা প্রদান

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টারঃ গতকাল পঞ্চগড় জেলায় আর্তমানবতার সেবায় মাইনোরিটিস অনলাইন এক্টিভিস্টি ফোরামের উদ্দোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও শ্রীমদভগবত গীতা প্রদান করা হয়।

দেশের শেষ প্রান্তের জেলা এবং সর্বোচ্চ শীত প্রবন এলাকা পঞ্চগড় জেলায় ৭৫ টি  সনাতনী পরিবারকে বিতরন করা হয়েছে ডাবল কম্বল এবং একটি করে শ্রীমদ্ভাগবত গীতা। তার মধ্যে একটি হত দরিদ্র পরিবারকে এক বস্তা চাউল ও একটি ধুতি বিতরন করেন সেচ্ছাসেবীরা।
বিগত সাড়ে ৩ বছরে সেচ্চাসেবীরা টেকনাফের কুতুবপালংয়ে মায়ানমার থেকে আগত হিন্দু শরণার্থীদের, কিংবা  কন্যাদায়গ্রস্ত পিতার পাশে এসে দাড়িয়েছে এই সনহগঠনটি। এছাড়াও ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহযোগিতা করা সহ এইপর্যন্ত প্রায় কয়েকশো পরিবারকে মানবিক সহযোগিতা করে আচ্ছে এই Minorities Online Activist Forum (MOAF)।
তাদের এই মানবিক কাজের সম্পর্কে জানতে চাইলে তারা জানান যে, আমরা যারা এধরণের মানবিক কর্মকান্ডের সাথে জড়িত আছি,  আমাদের সামর্থ্য অত্যন্ত সীমাবদ্ধ, ইচ্ছা থাকলেও কাউকে বৃহৎ পরিসরে সহযোগিতা করা কিংবা কারো পাশে দাঁড়ানো সবসময় সম্ভব হয়ে উঠেনা।  সামান্য কিছু সনাতনী ভাইবোনদের নিয়ে বছরের বিভিন্ন সময় এইধরনের মানবিক কর্মসূচিগুলো হাতে নিই যাদের বেশিরভাগই ছাত্রছাত্রী কিংবা স্বল্প আয়ের সদস্য।
তারা আরো বলেন এই কাজগুলো করতে গিয়ে একটা বিষয় উপলব্ধি করেছি, অসহায় হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য বড় দানবীর কিংবা ডাকসাইটে হিন্দু নেতা হওয়ার প্রয়োজন নেই, বরং মনের দৃঢতা আর সৎ ইচ্ছাই যথেষ্ট, সামর্থ্য ক্ষুদ্র হতে পারে কিন্তু ইচ্ছাশক্তি বৃহৎ হলে কোন মানবিক কাজই আটকে থাকেনা। আমরা সকলের হাছে আশীর্বাদ কামনা করছি যেনো নতুন বছরে আরো বৃহৎ পরিসরে আমরা এধরণের মানবিক কর্মকাণ্ড নিয়ে অসহায় হিন্দুদের পাশে দাঁড়াতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..