× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ঋণচুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে আজ ঢাকায় ‘Second Small and Medium-Sized Enterprises Development Project-Phase  2’ শীর্ষক প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব
মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি’র পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

 এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ এস, এম, আব্দুল হাকিম এ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটির বাস্তবায়নকাল সেপ্টেম্বর ২০২৫ হতে মার্চ ২০৩০ পর্যন্ত।

 প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্প-মেয়াদি ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তাকরণ। এডিবির এ ঋণ Ordinary Operations (Concessional) হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ  বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। উক্ত ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ।

ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ সরকার ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এডিবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর ফর জাপান Shigeo Shimizu উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক  ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয়।


এ ক্যটাগরির আরো খবর..