× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

সুমন কুমার রায়

বাংলাদেশ সনাতন পার্টির ত্রিশ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
সনাতন পার্টির ত্রিশ জনের মনোনয়নপত্র
বাংলাদেশ সনাতন পার্টির ত্রিশ জনের মনোনয়নপত্র

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গনতন্ত্র বিকাশ মঞ্চ জোটের ন্যাশনাল পিপলস পার্টি(NPP)- এর প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি(BSP)।

আজ ২৫ নভেম্বর(শনিবার) জোটর অফিস হতে বাংলাদেশ সনাতন পার্টি(BSP)- এর ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

বাংলাদেশ সনাতন পার্টি(BSP)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায় বলেন, বাংলাদেশ সনাতন পার্টি(BSP)থেকে প্রায় ৮০ জন মতো প্রার্থী নির্বাচন করতে আগ্রহী হলে ও জোটগত নির্বাচনের কারনে আমরা ৩০ জন মনেনয়ন ফরম সংগ্রহ করেছি, আশাকরি আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আগামীতে এই সংখ্যা বাড়তে পারে। বাংলাদেশ সনাতন পার্টি(BSP)থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা অধিকাংশ তরুন আমি বিশ্বাস করি বাংলাদেশে রাজনৈতিক যে সংকট ও শক্তিশালী বিরোধ দলের অভাব সেটা আগামীতে বাংলাদেশ সনাতন পার্টি(BSP) পূরন করতে সক্ষম হবে।

সুমন কুমার রায় আরও বলেন, আমি নিজে যশোর ৩ নং আসন হতে নির্বাচন করবো। আশাকরি যশোর ৩ নং আসন ও সংসদীয় ৮৭ আমার নিজের নির্বাচনী আসনে সকলের আর্শীবাদে ও দোয়া এবং সমার্থনে ভালো করতে আশাবাদী। আমরা নির্বাচন কমিশনের নিকট অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও পেশিশক্তি মুক্ত নির্বাচন প্রত্যাশী করি।


এ ক্যটাগরির আরো খবর..