পৃথিবীতে মায়াময়ী এক মুখ হলো বাবা। বাবা মানেই পরম প্রশান্তির স্থান,বাবা যেন বটবৃক্ষের ছায়া। বাবা মানেই শক্তি ও নির্ভরতার নাম। অনেক দম্পত্তি সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর তপৎস্যা করে থাকেন। সৃস্টিকর্তার মহিমায় কারো নিজের ঔরসজাত সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়। আবার কেউ পালক সন্তান নিয়ে থাকেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা চিরকালের। তবে আছে মুদ্রার উল্টা পিঠও। বাবা-মা তাদের সন্তানকে খেয়ে না খেয়ে বুকে-পিঠে লালন পালন করে থাকেন। এক সময় সেই সন্তানরা বাবা-মা থেকে মুখ ফিরিয়ে নেয়ার মতো ঘটনাও ঘটে।
এক মুঠো খাবারের আশায় সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ ও আদালত পর্যন্ত যেতে হতে পারে বাবা- মাকে। ঠিক এমনই এক করুন ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন মল্লিকপাড়া গ্রামে। বৃদ্ধ বাবা খাবারের কষ্ঠ সহ্য করতে না পেরে ও বাড়ীর মধ্যে ছেলের নামে এক শতাংশ জমি যাতে অন্যত্র কারো নিকট বিক্রি না দাবীতে বাধ্য হয়ে শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় ও বাড়ীতে ছেলে , বেটার বউ এবং নাতী-নাতনী নিয়ে একই বাড়ীতে শান্তিভাবে বসবাস করতে পারে এই আশায় ছেলে ও পুত্রবধুর বিরুদ্ধে মধুখালী থানায় লিখিত অভিযোগ করেছেন আঃ সামাদ মল্লিক নামে (৬৭) নামে এক অসহায় বাবা। তিনি মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে মধুখালী থানায় বৃদ্ধ তার ছেলে আবু বক্কার সিদ্দিক মল্লিক (৩৩) ও পুত্রবধু রুমা বেগমের (২৮) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ আঃ সামাদ মল্লিক ধার দেনা করে নিজের ও পরিবারের সুখের কথা চিন্তা করে ছেলেকে বিদেশ পাঠায় ছেলে বিদেশে ৫বছর থাকার পর বিগত ১বছর আগে বিদেশ থেকে বাড়ীতে এসে বক্কার মল্লিক কাউকে কিছু না বলে তার স্ত্রী ও সন্তানাদি নিয়ে রাজবাড়ী জেলার শ্বশুর বাড়ীতে চলে যায় একমাত্র ছেলে ভরণপোষণ দেন না। এমনকি বাড়ীতে ১শতাংশ জমি আছে তার নামে সেটাও বিক্রি করে আমার ও স্ত্রী দেলোয়ারা বেগমকে বাড়ী থেকে উচ্ছেদ করার পায়তারা এবং মোবাইলে আমার সহ আমার স্ত্রীকে হুমকি ধামকি দেয়।
স্থানীয় আশে পাশে অনেকে এ বিষয়ে বলেন, এগুলো কথা বলতে গেলে অনেক কথায় এসে যাবে। এখন বুঝে নিন কেন বৃদ্ধ বয়সে থানায় অভিযোগ করলো নিজ সন্তান এর নামে। যে বাবা কষ্ট করে সন্তানকে লালন-পালন করে বড় করে তোলে সেই বাবার এই হাল। মানুষ কতই নিষ্টুর হয়ে যাচ্ছে দিনদিন।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন , ছেলে আবু বক্কার সিদ্দিক তার বাবার প্রতি খুবই উদার । মাঝে মধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে মা’র তার স্ত্রী রুমা’র সঙ্গে তুমুল ঝগড়া করে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবেশীরা আবু বক্কার সিদ্দিককে বুঝানোর পরও কোন প্রতিকার হয়নি। অবশেষে নিরুপায় হয়ে ভরণ পোষণের দাবিতে ছেলে ও পুত্রবুর বউ এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ।
ভুক্তভোগী বাবা আঃ সামাদ মল্লিক বলেন আমি বৃদ্ধ বয়সে ফরিদপুর জেলায় রিকসা চালিয়ে সংসার চালায়। অনেক বয়স হয়েছে আমার তাই তেমন কাজ-কাজও করবার পারিনা। তারপরেও রিকসা চালিয়ে সংসার চালাতে হয় । আমার একমাত্র ছেলে থাকার পরও আমার কোন খোঁজ খবর নেয়না । বিদেশ থেকে এসে স্ত্রী ও সন্তান নিয়ে সুখের আশায় শ্বশুর বাড়ী চলে যায় । খোঁজ নেয় না আমার ও আমার ও আমার স্ত্রী ওর মা দেলোয়ারা বেগম যার বিদেশ যাওয়ার রোজগারের অর্থ দিয়ে তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরনকারী পিতা আঃ সামাদ মল্লিক ও মাতা দেলোয়ারা বেগমকে।
বৃদ্ধর ছেলে আবু বক্কার সিদ্দিক মল্লিক বলেন, দেখুন আমার বাবার বয়স হয়েছে। সব সময় হয়ত তার চাহিদা পুরন করতে পারিনা। বাবা যে অভিযোগ করেছেন তা ঠিক না আমি কোন বাড়ী ছাড়া হতাম না আমার মা’র অত্যাচারে আমি বাড়ী ছাড়া হয়েছি। আর বাড়ীর জমি বিক্রি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কোন দিন পিতা-মাতার কথা চিন্তা করে কোন দিন কারও নিকট বাড়ীর জমি কোন দিন বিক্রি করবো না।
তিনি আরও বলেন আমার পিতা-মাতা আরও বৃদ্ধ হলে যখন শরীরের সামর্থ কমে আসবে তখন আমি বেচে থাকলে ভরন পোষন দিবো। যদি অভিযোগ সঠিক না হয় তাহলে কেন থানায় অভিযোগ করলো এমন প্রশ্নের উত্তরে আবু বক্কার মল্লিক বলেন আমি আমার বাবার একমাত্র ছেলে আমার কর্তব্য আমার পিতা-মাতাকে শান্তি দেওয়া তাই আমি বিদেশ থেকে আসার পর আমার মা আমার স্ত্রীকে কারনে -অকারনে মারাধরা করে ও গ্রামের অত্যাচারে বাড়ী থেকে আমি চলে এসেছি। বর্তমান রাজবাড়ীতে বাসাবাড়ি ভাড়া নিয়ে আছি , শান্তিতে আছি আর ভরনপোষনের ব্যপারে আমার আব্বা ও মা আরও বৃদ্ধ হবে শরীরের সামর্থ কমে আসবে তখন খাবার দিবো।
এ বিষয়ে মা দেলোয়ারা বেগম বলেন আমি মা আমার বেটার বউ অন্যায় করেছে আমি মেরে শাসন করেছি। তিনি আরও বলেন আমার ছেলে , বেটার বউ বাসাবাড়ি থাকুক ,তবে জানতে চাই কোথায় থাকে এবং বাড়ীতে বেড়াতে আসুক, কারন আমার এশটিই ছেলে আর একটি মেয়ে, বেটার বউ , ওরা ছাড়া আমার কে আছে। আর বাড়ীর জমি ওর নামে যাতে অন্যত্র বিক্রি না করে এর জন্য মধুখালী থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে মধুথালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন এষনও এ রকম অভিযোগ আমার হাতে আসেনি। এলে আইনি ব্যবস্থা নিবো।


