× Banner
সর্বশেষ
‘ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ -তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

‘বাংলাদেশ ব্যাংক সবার আর্থিক সেবা নিশ্চিতে কাজ করছে’

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক:  ড. আতিউর রহমান জানিয়েছেন, প্রত্যেক মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

উদাহরণস্বরূপ তিনি অ্যাজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের কথা বলেন।

গভর্নর বলেন, ‘আজ অ্যাজেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের কারণে প্রত্যেক মানুষ আর্থিক সেবার আওতায় আসছে। গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে এই দুটি ব্যাংকিংয়ে।’

সোমবার সকালে মিরপুর-২ এ বিআইবিএম অডিটোরিয়ামে ইন্ডিয়ান ব্যাংকিং-চ্যালেঞ্জস অ্যান্ড অপারচুনিটিজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বন্ধন ব্যাংকের এমডি ও সিইও চন্দ্র শেখর ঘোষ।

ড. আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক শিগগিরই অনলাইন ভিত্তিক লেনদেন এমএফসিতে যাবে। যার মাধ্যমে প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট নিজেরাই চালাতে পারবে।’

তিনি বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে অ্যাজেন্ট ব্যাংকিংয়ে মোট অ্যাজেন্টের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৮৫ দাঁড়িয়েছে। যার মধ্যে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২৯ দশমিক ২ মিলিয়ন। যেখানে অনলাইন ভিত্তিক সচল ১১ দশমিক ২৭ মিলিয়ন গ্রাহক মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আওতায় রয়েছে। এই সার্ভিসগুলো আমাদের আর্জন। এসবের মাধ্যমে সবাইকে আর্থিক অর্ন্তভূক্তিকরণে নিয়ে আসা সম্ভব।’


এ ক্যটাগরির আরো খবর..