× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

বাংলাদেশ থেকে গৃহকর্মী ‘নিচ্ছে না’ সৌদি

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরবের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষিত মাথাপিছু ৭ হাজার সৌদি রিয়াল শ্রমিক নিয়োগ ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি দৈনিক আল ওয়াতান পত্রিকা মঙ্গলবার এ কথা জানায়। দেশটির এক নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম আল নিঘাইমিশ বলেন, ‘বাংলাদেশের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো রীতিমতো গৃহকর্মী যোগান দিতে হিমশিম খাচ্ছে। কারণ, গৃহকর্মী নিয়োগের খরচ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যয়বহুল, যা বিগত দিনের তুলনায় ৮০ ভাগ বেশি। বেশিরভাগ গৃহকর্মী এত অর্থ খরচ করে সৌদি আরবে আসতে নারাজ বলেও উল্লেখ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..