× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আগামী ১ বছরের মধ্যেই বাংলাদেশে ৫ প্রকল্প শেষ করবে ভারত -শ্রিংলা

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ আগস্ট, ২০২০
বাংলাদেশে ৫ প্রকল্প ভারতের

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে ১৮ আগস্ট ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি বার্তা দিয়েছেন আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

প্রকল্পগুলো হলো- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, রামপাল-মৈত্রী বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে হঠাৎ করেই ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১৮ আগস্ট ঢাকায় আসার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ আগ্রহী মোদীর সেই বার্তাই দিয়েছেন শ্রিংলা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা অবহিত করেন, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত।

ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর হর্ষ বর্ধন শ্রিংলার এটি ঢাকায় দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ২ মার্চ দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..