বাংলাদেশে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীটির প্রথম সংক্রমণ ঘটে ৮ই মার্চ। গতকাল ১৬ই এপ্রিল ২০২০ পর্যন্ত কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে সর্বমোট ১৬,৮৮৭ জনের। যার মধ্যে (১৫ এপ্রিল দুপুর ২.৩০টা – ১৬ এপ্রিল দুপুর ২.৩০টা) গত ২৪ ঘন্টায়, ২,০১৯ জনের এবং এবং তাদের মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ৩৪১ জন। এখন পর্যন্ত পরীক্ষায় সর্বোমোট আক্রান্ত পাওয়া গেছে ১,৫৭২ জন; যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন ৪৯ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১,৪৬৩ জন। দেশে মোট মৃত্যু ৬০ জনের যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জন।
১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয় আরও ৪ জন, এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ তে পৌছায়। আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু হয়েছে। ২১ মার্চ, করোনাভাইরাসে আক্রান্ত ২য় রোগীর মৃত্যু হয়েছে এবং আরো ৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪।
২৩ মার্চ, নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত এবং ১ জনের মৃত্যু হয়। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৩৩। ২৪ মার্চ, নতুন ৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন। তার মধ্যে একজন ছিলেন বিদেশী প্রত্যাবাসী। ৭০ বছর বয়সী একজন কোভিড-১৯-এ মারা যান। ২৫ মার্চ, নতুন কোনো আক্রান্তের ঘটনা ঘটেনি, নতুন একজন মৃত্যুবরণ করেন।
১ এপ্রিল, নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত এবং ১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৫৪-এ। এছাড়াও আইসোলেশনে রয়েছেন ৭৩ জন। ৪ এপ্রিল, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭০। মোট মৃত্যু হয়েছে ৮ জনের।
৫ এপ্রিল, একদিনেই নতুন ১৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৮৮ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে, দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ জন।
৬ এপ্রিল, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করা হলো। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১২৩ জন।
৭ এপ্রিল, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৪১ জন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬৪ জন।
৮ এপ্রিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২০। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে।
৯ এপ্রিল, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন। এ সময়ে এই ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১১২ জন। আজ ১ জনের মৃত্যু দিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩০ জন রোগী শনাক্ত হয়েছে।
১০ এপ্রিল, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছালো। এছাড়াও নতুন করে আরো ৯৪ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪।
১১ এপ্রিল, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জন। এ সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫৮ জন। সব মিলে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪৮২ জন রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন।
১২ এপ্রিল, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৪ জনে পৌঁছালো। এছাড়াও নতুন করে আরো ১৩৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১।
১৩ এপ্রিল, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। দেশে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। এসময়ের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ১৮২। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০৩।
১৪ এপ্রিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪৬। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,০১২ জনে দাঁড়িয়েছে।
১৫ এপ্রিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৫০ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২৩১ জনে।
১৬ এপ্রিল, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৪১ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১,৫৭২ জন রোগী শনাক্ত হয়েছে।
বিগত ১৫দিনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যাটি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সবচেয়ে বিপর্যস্ত। শুধু তাই নয় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে মৃত্যুর হারও অনেক বেশি। এই অবস্থায় প্রশ্ন ওঠেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা বিষয়ে দি নিউজের অনুসন্ধ্যানী টিমের প্রাপ্ত তথ্যের আলোকে বিস্তারিত তুলে ধরা হলো।
স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর আট’টি হাসপাতালকে নির্ধারণ করেছে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য। হাসপাতালগুলো হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, মিরপুর লালকুঠি হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর এবং যাত্রাবাড়ীর সাজিদা ফাউন্ডেশন।
এই হাসপাতালগুলো নির্ধারন করা হলেও রাজধানী দু’টি মাত্র হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে বলে জানা গেছে। বাকিগুলো বর্হিবিভাগে করোনা উপসর্গ সর্দি, জ্বর, কাশি নিয়ে আসা রোগীদের চিকিৎসা দিচ্ছে। তাদের এখনো রোগী ভর্তি করানোর মতো প্রস্তুতি নেই। শুধু তাই নয় যে দু’টি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে সেগুলোতেও নেই পর্যাপ্ত জনবল, নার্স, ও ইকুয়েপম্যান্ট। সবগুলো নির্ধারিত হাসপাতাল মিলিয়ে করোনা সংক্রমিত রোগীর জন্য রাজধানীতে শয্যা রয়েছে ১ হাজার ৩৩০টি। এসব হাসপাতালগুলোতে রয়েছে নানান অব্যবস্থাপনা।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের গবেষণা সম্পাদক ডা. আতিকুজ্জামান ফিলিপ বলেন, এখন পর্যন্ত বলা হচ্ছে নয়টা হাসপাতাল করোনায় চিকিৎসায় সবসময় কাজ করছে। কিন্তু বাস্তবের চিত্র কি? বাস্তবের চিত্র আমারা দেখছি আজ পর্যন্ত দু’টি হাসপাতালে করোনা চিকিৎসার সার্বক্ষণিক কাজ করছে।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) তাদের এক নির্দেশনায় বলেছে, হাসপাতালগুলোতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়া হাসপাতালগুলোকে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের ব্যবস্থা রাখতে হবে। অথচ স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার আজকে পর্যন্ত তাদের আপডেট তথ্য বলছে, আটটি হাসপাতালের মধ্যে তিনটিতে আইসিইউ ভেন্টিলেটর রয়েছে ৫৫টি। বাকি ছয়টিতে এখনো সরবারহ করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। যে তিনটি হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর রয়েছে সেগুলো হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, যেখানে আছে ১০টি দেয়া হবে আরও ১২টি, কুয়েত মৈত্রী হাসপাতালে আছে ৯টি, দেয়া হয়েছে ১৬টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট হাসপাতালে দেয়া হয়েছে ৮টি।
সংশ্লিষ্টরা বলছেন, যেগুলো অপর্যাপ্ত। তাছাড়া এসব হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবস্থাপনায় প্রশিক্ষিত কোনো চিকিৎসক বা নার্স নেই। বিশ্বস্বাস্থ্য সংস্থ্যা টেস্ট এবং টেস্টের কথা বললেও কুর্মিটোলা জেনারেল হাসপতাল ছাড়া বাকি কোনোটাতেই করোনা ভাইরাস টেস্ট করার কোনো ব্যবস্থা নেই। এবং করোনা আক্রান্তদের চিকিৎসায় পুরোদমে কাজ করা কুয়েত মৈত্রী হাসপাতলেও নেই টেস্টের ব্যবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, এই হাসপাতালে শিফট অনুযায়ী একজন ক্লিানার কাজ করছে। ক’দিন আগে এই হাসপাতাল থেকে একজন নারী বাবুর্চি পালিয়েছে, ফলে ডাক্তারদের খাবারের কষ্ট হচ্ছে বলে জানা গেছে। শুধু এই হাসপাতালেই নয় করোনা আক্রান্ত চিকিৎসায় বাকি হাসপাতালগুলোতেও নেই পর্যাপ্ত লোকবল।
জানা যায়, রাজধানীর বাকি ছয়টি হাসপাতালে ক্লিনার, আয়া বা সহায়তাকারী লোকবল নেই। কয়েকটিতে আইসিইউ ইউনিট নেই। ভেন্টিলেশনের সুবিধাও নেই। এদিকে পরিবার পরিকল্পনা অধিদফতরের মিরপুর লালকুঠি ২০০ শয্যার হাসপাতালটি পুরোপুরি নতুন। এখানে নেই আইসিসিইউ। সেখানে এখনো নিয়োগ হয়নি জনবল। তবে এখানে স্বাস্থ্য বিভাগ লোকবল দিয়েছে বলে জানা গেছে।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ৮টি আইসিইউ চালুর প্রস্তুতি চলছে। সাজিদায় আইসিইউর ৪টি শয্যা থাকলেও তা এখনো চালু হয়নি। মিরপুরের রিজেন্ট হাসপাতালে চারটি আইসিইউ শয্যা রয়েছে। মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতালে আইসিইউ নেই, নেই পর্যাপ্ত জনবল। রেলওয়ে জেনারেল হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর নেই। এখনো তাদের প্রস্তুতি চলছে। মহানগর জেনারেল হাসপাতালে নেই আইসিইউ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, যেসব হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটর নেই সেগুলোতে করোনা চিকিৎসা দেয়াটা হবে ভয়াবহ। তার কারণ হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে করোনায় আক্রান্ত রোগীর কমপক্ষে ১৫-২০ শতাংশের অবস্থা জটিল হতে পারে। তাদের জন্য আইসিইউ লাগবে। এসব রোগীর জন্য ভেন্টিলেটর লাগবে। অথচ জনসংখ্যা অনুপাতে আমাদের আইসিইউ বেড বা ভেন্টিলেশন সুবিধা একেবারেই কম। যেসব হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর আছে সেইসব হাসপাতালে নেই প্রশিক্ষিত জনবল। তাহলে কিভাবে সেগুলো পরিচালনা করবে? এসব ব্যবস্থা যদি এখনই না নেয়া হয় তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে।
সরকার যে হাসপাতাগুলো করোনা চিবিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলোতে ডাক্তার বা র্নাস নেই পর্যাপ্ত। সেগুলোর দিকে নজর দিতে হবে। এদিকে নির্ধারিত হাসপাতালগুলোর বাইরে করোনায় আক্রান্তদের জন্য ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী ও সংক্রামক ব্যাধি হাসপাতালে পৃথক শয্যা রয়েছে।