× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কূটনৈতিক প্রতিবেদক : দেবাশীষ মুখার্জী

বাংলাদেশের দরিদ্র হিন্দুরা অক্সিজেন শূন্য লোহার ঘরের মধ্যে যেন অবরুদ্ধ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
হিন্দুরা অক্সিজেন শূন্য লোহার ঘরের মধ্যে যেন অবরুদ্ধ

মাত্র ক’দিন আগে যশোরের অভয়নগরের স্কুল শিক্ষক নিউটন সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসানো হয়েছে। এবার ধর্মান্ধরা টার্গেট করেছে কুমিল্লার দাউদকান্দির বিজ্ঞান শিক্ষক প্রীতম সরকারকে। ইসলাম ধর্ম অবমাননার একটা অভিযোগ তুললেই হলো, সংখ‍্যাগরিষ্ঠ মানুষ সেটা বিশ্বাস করে; সত্য-মিথ্যা কিছুই যাচাই করে না এবং তারা স্থানীয় হিন্দুদের উপর চড়াও হয়।
বাংলাদেশের যে দরিদ্র হিন্দু পরিবারগুলোর সর্বস্ব লুট হয়ে গেছে, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, নারীদের গণধর্ষণ করা হয়েছে, পুরুষদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে ― সেই সমস্ত নির্যাতিত অসহায় হিন্দুদের পক্ষে কথা বলার পৃথিবীতে কেউ নেই। বিশ্ব বিবেক বোবা হয়ে গেছে!
বাংলাদেশে প্রতিবাদ জানানোর জায়গা অনেক ছোট হয়ে এসেছে। সংখ্যালঘু নির্যাতনের সংবাদ খুব সামান্যই মিডিয়ায় আসে। দেশীয় সংবাদ মাধ্যম না হয় ভয়ে আছে, বিদেশি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো পর্যন্ত দায়িত্বশীল আচরণ করছে না। বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা মাত্র, রিচ্ কমিয়ে দেওয়া হয়। তার উপরে ডিজিটাল সিকিউরিটি আইন তো রয়েছেই।
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক রঘুনাথ খাঁকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়। তার স্ত্রীর তীব্র প্রতিবাদের মুখে – এক পর্যায়ে রঘুনাথ খাঁকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। ইনকিলাব পত্রিকা পুলিশের বক্তব্যের প্রতিধ্বনি করে, রঘুনাথ খাঁকে যাচ্ছেতাই ভাষায় সাম্প্রদায়িক আক্রমণ করে বসলো। বাংলাদেশের তথাকথিত হিন্দু সংগঠন বা ধর্মীয় সংগঠনগুলোর কাণ্ডকীর্তি ও দালালি দেখলে সত্যি হাসি পায়!
কুমিল্লার নালুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রেখে সাম্প্রদায়িক তাণ্ডবলীলা চালানোর প্রতিবাদে কিশোর পরিতোষ সরকার একটি  আবেগ-তাড়িত ফেসবুক পোস্ট দিয়েছিল। এরপর রংপুরের পীরগঞ্জ উপজেলায় ধর্মান্ধ জনতার সাম্প্রদায়িক ম‍্যাসাকার চালানোর ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে।
ফেসবুক পোস্ট দেওয়ায় পরিতোষ সরকারের ১১ বছরের সাজা হয়ে গেল! সঙ্গে ৩০০০০ টাকা জরিমানা! অথচ যারা পূজা মণ্ডপে কুরআন রেখে সাম্প্রদায়িক তাণ্ডবলীলা চালিয়েছে; সারাদেশে লুটতরাজ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও মানুষ পিটিয়ে হত্যা করেছে ― তাদের কারো সাজা হওয়ার সংবাদ এখন পর্যন্ত দেখলাম না!
আমার কাছে মনে হয়, বাংলাদেশের দরিদ্র ও অসহায় হিন্দুরা যেন একটি লোহার ঘরের মধ্যে অবরুদ্ধ রয়েছে। লোহার ঘরটির কোন দরজা-জানালা বা ভেন্টিলেটর নেই। এই লোহার ঘরটির অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..