× Banner
সর্বশেষ
ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিআইডি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ -সমাজকল্যাণ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। বিএনপি জামায়াত জনগণের কল্যাণে বিশ্বাসী নয়। শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ লালমনিরহাট জেলার কালীগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)-কে অধিকতর কার্যকরভাবে বাস্তবায়ন এবং এর সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এক সময়ের অচেনা বাংলাদেশকে বিশ্বের দরবারে হিমালয়ের উচ্চ শিখরে নিয়ে গেছেন। দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুদ।


এ ক্যটাগরির আরো খবর..