× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই নির্বাচন মাইলস্টোন হবে -বিদেশী পর্যবেক্ষক

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
নির্বাচন মাইলস্টোন হবে

অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ ও সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কিনা সেটা পযবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনও সময় বাকি রয়েছে। আমরা দেখব। বলেছেন পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর দারুস সালামে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ কথা জানান।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। । সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।

নারী ভোরদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নিকোলাস বলেন, নারীর ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।

এ সময় ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পযবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।

জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও অনেক ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রিব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..