× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক

বাংলাদেশের আগাম দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থা প্রশংসিত

admin
হালনাগাদ: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশের আগাম দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থা প্রশংসিত

বাংলাদেশের আগাম দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থা গ্লোবাল ডায়লগ প্ল্যাটফর্ম অন অ্যান্টিসিপেটরি হিউম্যানিটারিয়ান অ্যাকশন ২০২১ আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসিত হয়েছে।

অ্যান্টিসিপেশন হাব-এর আয়োজনে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) -এর সহায়তায় আজ অনলাইন প্ল্যাটফর্মে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এ সম্মেলনের ‘অ্যাডভান্সিং এন্টিসিপেটরি অ্যাকশন এট দ্যা ন্যাশনাল লেভেল’ শীর্ষক সেশনে কী-নোট বক্তব্য প্রদানকালে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ বছর আগে সর্বপ্রথম দুর্যোগ ঝুঁকি হ্রাস ধারণাটির সাথে পরিচয় করিয়ে দেন,যা সারা বিশ্ব অনুসরণ করছে। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ সহনশীল জাতি বিনির্মাণে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে স্বীকৃত। সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশের আগাম ঝুঁকি হ্রাস ব্যবস্থা নিয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া আগাম ঝুঁকি হ্রাস ব্যবস্থা কীভাবে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ভূমিকা পালন করে সেই বিষয়টিও তুলে ধরেন।

এ সময় ডব্লিউএফপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর Piet Vochten  বাংলাদেশের এই আগাম দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থার প্রশংসা করেন।

উল্লেখ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসে অ্যান্টিসিপেটরি অ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেকোনো দুর্যোগের আভাস পাওয়ামাত্র প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণসহ দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি, ত্রাণ সামগ্রী সম্ভাব্য দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রেরণ করাই অ্যান্টিসিপেটরি অ্যাকশনের মূল ধারণা। অ্যান্টিসিপেটরি অ্যাকশনের ফলে দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়।


এ ক্যটাগরির আরো খবর..