× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশী রফতানী পন্য ট্রাকের চাপায় ভারতীয় শ্রমিক নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বাংলাদেশী রফতানী পন্যবাহি ট্রাকে চাপা পড়ে  ভারতীয় একজন শ্রমিক নিহত হওয়ায় ট্রাক ড্রাইভারেকে আটক করে বেধড়ক মারপিট করে ভারতীয় পুলিশের কাছে সপর্দ করেছে সেদেশের শ্রমিকরা।

বুধবার  সন্ধ্যা ৬ টার সময় আরিফুল নামে বাংলাদেশের ট্রাক ড্রাইভার ( গাড়ি নং- সিএ-১১-৪১৭৭)  গার্মেন্টস পন্য সামগ্রী নিয়ে ভারতীয় টার্মিনালে প্রবেশ করে। সেখানে সে অসতর্কভাবে গাড়ি চালানোর সময় সেদেশের একজন শ্রমিক তার গাড়ির নীচে চাপা পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকরা ড্রাইভারকে বেধড়ক মারপিট করে পুলিশে সপর্দ করে।

বাংলাদেশের রফতানি গেটের কাস্টমস সিপাই ইমরান হোসেন বলেন ড্রাইভার আরিফকে মারপিট করায় সে অসুস্থ হয়ে পড়লে ভারতীয় পুলিশ তাদের বনগাঁও মহাকুমার একটি  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এবং গাড়িটি আটক করেছে।
বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে ।


এ ক্যটাগরির আরো খবর..