× Banner
সর্বশেষ
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন – আহত ও ক্ষতিগ্রস্তদের খবর নিলেন প্রধানমন্ত্রী বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার সাতক্ষীরা মাসজিদে কুবা ও মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত দল-পক্ষের নামে মারামারি, বন্দুকবাজি বন্ধ করতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে – শিক্ষামন্ত্রী পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে থালাপতি বিজয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশুর প্রশ্ন, আঙ্কেল আপনি রোজা রাখেন? স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল  শ্যামনগর পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর

বাংলাদেশকে হেলায় হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি কোহলির টি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

ওয়ার্ম-আপ ম্যাচ খেলে বুধবারই টাইটানিকের শহরে পা-রেখে টিম ইন্ডিয়া৷ এখানেই ৫ জুন দ্বাদশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে কোহলি অ্যান্ড কোং৷ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷ যারা উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছে৷ প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে নেটে বল হাতে অফ-স্পিন করতে দেখা গেল ভারত অধিনায়ককে৷

দু’টি ওয়ার্ম-আপ ম্যাচের মধ্যে প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে টিম কোহলি৷ তবে সাউদাম্পটনে পৌঁছে হোটেলে বিশ্রাম নেয়নি শাস্ত্রী’র ছাত্ররা৷ কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকা যখন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলছে, তখন রোজ বোলের প্র্যাকটিস শুরু করে দেন বিরাট-ধোনিরা৷ প্র্যাকটিস পিচে অফ-স্পিন করতে দেখা গেল কোহলিকে৷

বিশ্বকাপে তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে ইংল্যান্ডে এসেছে ভারত৷ বিরাটদের দলে দুই স্পিনার হলেন কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল৷ পার্টটাইম স্পিনার হিসেবে দলে রয়েছে রবীন্দ্র জাদেজা ও কেদার যাদব৷ এর পরও হাত ঘোরাতে দেখা গেল কোহলিকে৷ শেষবার আন্তর্জাতিক ম্যাচে কোহলি বোলিং করেছে প্রায় দু’ বছর আগে৷ ২০১৭-র অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ ব্যাটিং মায়েস্ত্রো হিসেবে পরিচিত হলেও সচিনের মধ্যে কখনও কখনও বল হাতে পরিত্রাতা হিসেবে দেখা যায় বিরাটকে৷

ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটে চারটি করে উইকেট রয়েছে কোহলির ঝুলিতে৷ ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওভারে বিরাটের হাতে বল তুলে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ শেষে ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল সাত রান৷ বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ওভার বাকি থাকা সত্ত্বেও কোহলির হাতে সেদিন বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন ধোনি৷ তবে অধিনায়কের আস্থার মর্যাদা রাখতে পারেননি কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত৷


এ ক্যটাগরির আরো খবর..