× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত “Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ এভিয়েশন অগ্রযাত্রায় একটি নতুন যুগে প্রবেশ করছে। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে আমরা আধুনিক বিমানবন্দর অবকাঠামো গড়ে তুলছিযাত্রীসেবার মান উন্নত করছি এবং বহির্বিশ্বের সঙ্গে আকাশপথে বাংলাদেশের যোগাযোগ সম্প্রসারণে কাজ করছি।  

তিনি বলেনআমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করাযা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরে সংযুক্ত করবে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক এয়ারলাইন্সআর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, “৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্স হিসেবে গর্বের সঙ্গে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লাখ লাখ যাত্রীকে সংযুক্ত করেছেশ্রমিকদের আন্তর্জাতিক যাতায়াত সহজ করেছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রা নিশ্চিত করেছে। এভাবে সৌদিয়া শুধু একটি এয়ারলাইন হিসেবেই নয়বরং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনিবাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত Dr. Abdullah ibn Dhafer ibn Ubayyaসৌদিয়াHSBC ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগবাণিজ্যবিনিয়োগপর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে এভিয়েশন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..