স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয় তলায় জুতার দোকানে আগুন লেগেছে। আজ রোববার বেলা ১১টা ২৩ মিনিটের দিকে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেড কোয়াটারের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বসুন্ধরার নিরাপত্তাকর্মীদের খবরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে আগুন লাগার খবরে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় ভবনটি থেকে ক্রেতা-বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন। কয়েক বছর আগেও বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।