× Banner
সর্বশেষ
আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জাবেদ এমরান

বর্ষবরণের মুখাবয় যারা পুড়িয়েছে তাদের ছাঁড় নয় : সংস্কৃতি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
বর্ষবরণের মুখাবয়

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মুখাবয় পুড়িয়ে দেয়া হয়েছে। চারুকলায় যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ছাঁড় দেয়া হবে না। ধারণা করা হচ্ছে ফ্যাসিবাদের দোষরা এটা করতে পারে।
তিনি শনিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা চায়না সমৃদ্ধি বাংলাদেশ হোক। পহেলা বৈশাখের বাঙ্গালীর শোভাযাত্রা সফলে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেশের ২৮টি জাতিগোষ্ঠী এবারের আনন্দ উৎসবে অংশ নিচ্ছে। এরই মধ্যে চৈত্রী সংক্রান্তির ছুটিও দিয়েছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পু্লিশ কমিশনার মো. শাহরিয়ার আলম ও সিলেটে বিভিন্ন সাংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..