× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার পথ প্রদর্শক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের ওপর থেকে সকল বিধি-নিষেধ তুলে নিয়ে বহুমাত্রিক গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে।

আজ ১২ মে, মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের জর্জ মোটেল অডিটোরিয়ামে সংবাদপত্রিকা ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং প্রতিটি সেক্টরে দেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, শহীদ জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, আর বর্তমান সরকার সেই ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর।

‘এশিয়া পোস্ট’ রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।

এছাড়াও প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..