× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পি আই ডি

বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ইতিহাসে নজিরবিহীন -পরিবেশ ও বন মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
দেশের উন্নয়ন ইতিহাসে নজিরবিহীন

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যে পরিমাণ উন্নয়ন করেছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন। সকল ক্ষেত্রে দেশের এ অভূতপূর্ব উন্নয়ন কেউই অস্বীকার করতে পারবে না। তিনি বলেন, বিরোধী দলগুলো শুধু বিরোধীতার কারণেই বিরোধিতা করে থাকে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

          আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা বাজারে অনুষ্ঠিত বিশেষ এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          বনমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই সরকারের উন্নয়ন কার্যক্রমের সুবিধা জনগণ ভোগ করছে। তিনি বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশের উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

         সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান সরকার; নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।


এ ক্যটাগরির আরো খবর..