× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বর্তমান সময়ে নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক একযোগে কাজ করতে হবে.অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে

বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বর্তমান সময়ে নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক একযোগে কাজ করতে হবে। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলার ঐহিত্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

শনিবার বিকেলে স্কুলের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবার মোল্লা।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিবাবক সদস্য ও সমাজ সেবক গাজী রফিকুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক শামীম সরদার, শরীফুল ইসলাম শরীফ, হানিফ সরদার, অভিভাবক মো. রুহুল আমিন খান, মো. রিয়াজ, পান্না সরদার, মামুন গাজী, আনোয়ার খলিফা প্রমুখ। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


এ ক্যটাগরির আরো খবর..